• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আল-ফারুক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর আল-ফারুক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে (২২ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম।
এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রান শিক্ষক ফেরদৌসী আশরাফী।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেন পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপার ভাইজার আনোয়ার হোসেন প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫৩টি ইভেন্টে প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়।
শেষে প্রধান অতিথি উপপরিচালক শফিকুল ইসলাম বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ তুলে দেন।
এর আগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি,সুধীজন, সাংবাদিক, অভিভাবক,প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ