• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় ছওয়াব’র হুইল চেয়ার উপহার পেল ৫০ জন প্রতিবন্ধী

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় ৫০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে পাকেরহাটে বড় মাঠে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ছওয়াব’র পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়।

ছওয়াব’র হেড অফ প্রোগ্রাম লোকমান হোসাইন তালুকদারের সভাপতিত্বে ও ভলান্টিয়ার এস.এম.রকি’র সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

এসময় উপস্থিত ছিলেন আংগারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, ইউপি সদস্য শাহজাহান পাটোয়ারী ও ছওয়াবের ভলান্টিয়ার এবং সুধীজন।

ছওয়াব ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে।  সাম্যতা ও সবার জন্য সমান অধিকারের লক্ষ্য নিয়েই ছওয়াব প্রতিষ্ঠিত হয়েছে। যাহা বর্তমানে সারা বাংলাদেশেই তাদের মানবিক কাজ পরিচালনা করছে। গুনগত শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানির জন্য বিভিন্ন পদক্ষেপ সহ যেখানেই মানবিকতা বিপর্যয় হয়, সেখানেই ছওয়াব সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের খানসামা উপজেলার ৫০ জন অটিস্টিক ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে ছওয়াব নামক এনজিও।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ