• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন |

সৈয়দপুরে শিল্পসাহিত্য সংসদের ১১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিসি নিউজ।। উত্তরবঙ্গের বনেদি সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর শিল্প-সাহিত্য সংসদের ১১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় একটি আনন্দ র‌্যালি বের কর হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম আ শামীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান। এছাড়া বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সংগীত সম্পাদক ওমর ফারুক, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা লিপি, নাট্য সম্পাদক মীর সরওয়ার আলী, কার্যকরী সদস্য প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ, আব্দুল খালেক, অধ্যক্ষ মো. আমিনুর রহমান সরকার, মো. বদিউজ্জামান বদিয়ার,  আকমল সরকার রাজু প্রমুখ।
পরে শিল্প-সাহিত্য সংসদ পরিচালিত সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য, সঙ্গীত ও কবিতা আবৃত্তি করে। অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ