• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পিকনিকের বাসচাপায় পুলিশ সদস্য নিহত

সিসি নিউজ।। রংপুরের পীরগঞ্জে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় মমিনুল ইসলাম নামে হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পীরগঞ্জের বড়দরগা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল মমিনুল ইসলাম বরদরগা হাইওয়ে থানার গাড়ী চালক ছিলেন। তার বাড়ি পাবনায়।

বরদরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, সকালে বগুড়া থেকে একটি পিকনিকের বাস রংপুরের উদ্দেশে যাচ্ছিল। মমিনুল ইসলাম রাস্তা পার হতে গেলে বাসটি চাপা দেয়। পরে আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ওসি বলেন, এ ঘটনায় পিকনিকের বাসটিকে আটক করা হয়েছে। বাসটির চালক পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ