• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কালাইয়ে মোটরসাইকেল-বাই সাইকেল দূর্ঘটনায় নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেল সাথে সাইকেলের ধাক্কায় মোটরসাইকেলের চালক মাহফুজার রহমান (৪৫) নিহত হয়েছেন। ওই ঘটনায় মটরসাইকেল আরোহী  নিহতের ভাগিনা ও  বাই সাইকেল চালক আহত হয়েছেন। পথচারীরা তাদেরকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে কালাই পৌর শহরের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন।

নিহত মোটর সাইকেল চালক উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে এবং আহত হয়েছেন তার ভাগ্নে মোটর সাইকেল আরো্হী  আরিফুল ইসলাম (২৫) ও বা সাইকেল চালক পৌরসভার থুপসাড়া মহল্লার মুকুল হোসেন (৫০)।

প্রত্যক্ষদর্শী  সুত্রেরে বরাত দিয়ে কালাই থানার ওসি  জানান, মাহফুজার রহমান তার ভাগিনাকে নিয়ে মোটর সাইকেলযোগে  উপজেলার পুনট থেকে কালাই উপজেলা শহরে আসছিলেন।  জয়পুরহাট-বগুড়া মহাসড়কে ব্র্যাক অফিসের কাছে এসে  একটি  বাইসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেন।

এতে  মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপরে ছিটকে পরে গুরুতর  আহত হন মোটরসাইকেল চালক মাহফুজার, তার ভাগিনা মোটর সাইকেল আরোহী আরিফুল ইসলাম ও বাই সাইকেল চালক মুকুল হোসেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। এর কিছুক্ষন পর কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক মাহফুজার রহমানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় মরদেহ নিহতের স্বজনদের  কাছে হস্তান্তর করা হলে আজ সকালে মরদেহ দাফনের প্রক্রিয়া চলছে বলেও জানান কালাই থানার ওসি এস এম মঈনুদ্দিন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ