• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ৫ ইটভাটাকে ১১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীতে পরিবেশ আইন লঙ্ঘন করায় পাঁচ ইটভাটাকে ১১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সৈয়দপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত হয় ওই ভ্রাম্যমান আদালত। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের জেষ্ঠ কেমিস্ট মো. হাসান-ই মোবারক, জেলা কার্যালয়ের সহকারি পরিচালক কমল কুমার বর্মন।
পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন জানান, অনুমোদনহীন মাটির ব্যবহার, মাটির ব্যবহার কমানোর জন্য ফাঁপা ইট তৈরীর নির্দেশনা অমান্য ও নিষিদ্ধ এলাকায় ইটভাটা তৈরীর দায়ে সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকার মেসার্স এম এ বি ব্রিকসের মালিক আব্দুস সামাদের চার লাখ ৫০ হাজার, একই এলাকার মেসার্স এম জেড এইচ ব্রিকসের মালিক মিজানুর রহমান মিজুর পাঁচ লাখ টাকা, আইস ঢাল এলাকার মেসার্স এ এন বি-২ ব্রিকসের মালিক আনোয়ার হোসেনের ৮০ হাজার টাকা, দলুয়া এলাকার মেসার্স এ এস বি ব্রিকসের মালিক মোফাজ্জল হোসেনের ৫০ হাজার টাকা, একই এলাকার মেসার্স বি পি এল ব্রিকস-২ এর মালিক সুরেশ সিংহানিয়ার ৬০ হাজার টাকা জরিমানা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ