
সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ট্রেনে কাটা পড়ে রমজান আলী(৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল তিনটার দিকে চিলাহাটি স্টেশন হতে পাঁচ শত গজ দুরে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক।
এলাকাবাসী জানায়, চিলাহাটি স্টেশন হতে রাজশাহীর উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে বিকাল তিন টার দিকে। স্টেশনের পাঁচ শত গজ দুরে ওই যুবক হয়তো আত্মহত্যার উদ্দেশ্য রেললাইনের উপর শুয়ে ছিল। ট্রেনটি তার উপর দিয়ে চলে গেলে পেট হতে দ্বিখণ্ডিত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, মরদেহ উদ্ধার ও আইনী প্রকৃয়া সম্পূর্ণ করতে রেল পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।