নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের বড় মাঠে ওই সমাপণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দীন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামূল হক সরকার, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউল গনি ওসমানি, মো. মোতাহার হোসেন, মো. নুরুজ্জামান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
এর আগে সকালে একই মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলাধুলার উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।