• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাই উপজেলার পুনটে ট্রাক্টরের ধাক্কায় আব্দুর রহিম (৩০) নামে এক ব্যাটারিচালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালাই উপজেলার পুনট বাস স্ট্যান্ড এলাকায় জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। কালাই  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আব্দুর রহিম কালাই উপজেলার নওনাগ্রাম গ্রামের আবু তালেবের  ছেলে।
ওসি এস এম মঈনুদ্দীন জানান, আব্দুর রহিম  পুনট বাস স্ট্যান্ড এলাকায় জয়পুরহাট-বগুড়া সড়কের পাশে নিজ ব্যাটারিচালিত অটো ভ্যানে আলুর বস্তা  ওঠাচ্ছিলেন। এসময়  দ্রুতগ্রামী ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি আব্দুর রহিমকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ