• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামায় পেশাগত দায়িত্ব পালনের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক লাইনম্যান নিহত হয়েছেন।

শনিবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার ঘাটপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাইন ম্যান হাফিজুর রহমান পাশ্ববর্তী নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ঝারপাড়ার আনিসুর রহমানের ছেলে।

জানা যায়, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বৈদ্যুতিক পিলারে উঠে খানসামা ও বীরগঞ্জ এর বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন নিহত লাইনম্যান হাফিজুর রহমান ও মোহাম্মদ রফিক। কাজ শেষ হয়ে না নামতেই বিদ্যুৎ অফিসে সহ-ইঞ্জিনিয়ার কাজ শেষ হয়েছে বলে জানান। পরে বীরগঞ্জ অফিস থেকে সংযোগ দিলে বিদ্যুতায়িত হয়ে নিচে পরে যান নিহত হাফিজুল। স্থানীয় জনগণ উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে সংযোগ দিয়েছেন কিনা এ বিষয়ে কথা বলতে চাইলে সহ-ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক কথা বলতে রাজি হননি।

বিষয়টি নিশ্চিত করে খানসামা পল্লী বিদ্যুতের এজিএম ইফতেখার আহমেদ বলেন, এরকম মর্মান্তিক মৃত্যু আসলেই দুঃখজনক। এর সাথে কেউ জড়িত আছে কি না সেটা তদন্ত করে খতিয়ে দেখা হবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ