• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে ইজতেমা থেকে ফেরার বাস উল্টে খাদে, নিহত ৩

সিসি নিউজ ডেস্ক।। পঞ্চগড়ে জেলা ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে পৃথক এলাকায় বাস দুর্ঘটনায় তিন মুসল্লি নিহত হয়েছেন। এদিকে এ ঘটনায় প্রায় শতাধিক বাসযাত্রী আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় ও দেবীগঞ্জ উপজেলার পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কের লক্ষিরহাট এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন– পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দরগাছা গ্রামের তমিজ উদ্দীন (৬০), তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়নের পিঠাখাওয়া খাগতপাড়া গ্রামের হাসিবুল ইসলাম (৩২) ও পঞ্চগড় সদর উপজেলার সাড়ে ৯ মাইল বিরাজোত গ্রামের কাসেম আলীর ছেলে তপন (২৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দেবীগঞ্জে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ করে বাসযোগে বাড়ি ফিরছিলেন মুসল্লিরা। এ সময় বোদা উপজেলার চন্দনবাড়ি বাজার এলাকায় দেবীগঞ্জ-পঞ্চগড় মহাসড়কে চলন্ত বাসের টায়ার বিস্ফোরণ হলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাস। এতে মুসল্লিরা গুরুতর আহত হলে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তমিজ উদ্দীন মৃত্যুবরণ করেন। এদিকে গুরুতর হাসিবুল নামে আরেকজনকে রংপুরে নেওয়া হলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।অপরদিকে দেবীগঞ্জ উপজেলার লক্ষিরহাট এলাকায় মহাসড়কে চলন্ত বাসের পেছনে ধাক্কা দেয় একটি দ্রুতগামী ট্রাক। এতে বাস উল্টে ঘটনাস্থলে তপন নামে এক যুবকের মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ