• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পবিত্র শব-ই-বরাতে আতশবাজি, পটকাবাজি নিষিদ্ধ

সিসি নিউজ ডেস্ক।। ৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শব-ই-বরাত উদ্‌যাপিত হবে। এই রাতে রাজধানীতে সব ধরনের আতশবাজি ও পটকাবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র শব-ই-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পর দিন ভোর ছয়টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হলো। ডিএমপি অ্যাক্ট অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ