• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর উদীচীর প্রতিবাদী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিসি নিউজ।। বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে নৃশংস ও ভয়াবহ বোমা হামলা গুলির অন্যতম যশোর বোমা হামলা ১৯৯৯ সালের ৬ মার্চ। যশোর টাইন হল মাঠে আয়োজিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনের দ্বীতিয় ও শেষ দিনে গভীর রাতে যখন হাজারো জনতা ও সাংস্কৃতিক কর্মী বাংলার আবহমান সাংস্কৃতিক বাহক বাউল গানের সুর মূর্ছনায় বিমোহিত হয়েছিলেনঠিক তখনই বিকট শব্দে দুই দফা বিস্ফোরণ ঘটে মঞ্চের নীচে আগে থেকে পেতে রাখা বোমা, ধর্মান্ধ মৌলবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠীর চালানো হামলায় প্রাণ হারায় দশজন সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ। আহত দেড় শতাধিক শিল্পী কর্মী ও সাধারণ মানুষ। পরিতাপের বিষয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ´তাসীনরা দুই দশকেও ন্যায় বিচারের ব্যবস্থা করতে পারেনি।
দিবসটি স্মরণে ও ন্যায় বিচারের দাবিতে সোমবার রাতে (৬ মার্চ) বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নীলফামারীর সৈয়দপুর শাখা এক প্রতিবাদী আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সৈয়দপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আবুল হাসনাত, উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার সহ-সভাপতি শেখ রোবায়েতুর রহমান, শফিউল ইসলাম রঞ্জু, বলরাম প্রমুখ। পরে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উদীচী শিল্পীগোষ্ঠীর স্থানীয় শিল্পীরা। দারুণ উপভোগ্য ছিলো অনুষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ