• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে মসজিদের ভিতরে চার শিশুকে নির্যাতনের অভিযোগ

সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলার একটি মসজিদের ভিতরে চার শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ডোমার পৌরসভার বড় রাউতা এলাকায়। এঘটনায় বুধবার দুপুরে থানায় অভিযোগ করেছে অভিভাবকরা।

অভিযোগে জানা যায়, মঙ্গলবার রাতে ৮টার দিকে শবে বরাতের নামাজ আদায়ের জন্য বড় রাউতা মডেল স্কুলপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে নুর মোহাম্মদ জিয়ন (১২), ইলিয়াছ সরকারের দুই ছেলে আম্মান ইসলাম লাম (১২) ও তালহা ইসলাম আবির (৯) এবং রওশনা বেগমের ছেলে রঞ্জন ইসলাম লাইম (১২) বড় রাউতা ওয়াকতিয়া মসজিদে যায়। এশা ফরজ নামাজের সময় মসজিদে আসা অন্যান্য শিশুরা হাসাহাসি ও মারামারি করতে থাকে। নামাজ শেষে উক্ত এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে মশিয়ার রহমান (৬০) ক্ষিপ্ত হয়ে উক্ত চারশিশুকে চরথাপ্পর মারা শুরু করে। উপস্থিত অন্যান্য মুসল্লিরা উক্ত চার শিশুকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়। তারা বাড়িতে এসে বিষয়টি অভিভাবকদের জানালে বুধবার তারা থানায় অভিযোগ দায়ের করেন।

ডোমার থানার ওসি মাহমুদ উন নবী জানান, অভিযোগ পেয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাহমুদ বীন আলম বলেন, ছোট বাচ্চারা তো দুষ্টামি করবেই। তাদের বুঝাতে হবে। খেয়াল রাখতে হবে তারা যেন নিয়মিত মসজিদে আসে। ৭ বছর হলেই বাচ্চাদের ৫ ওয়াক্ত নামাজ পরার তাগিদ দিতে হবে। ১০ বছর হলে নামাজ না পড়লে শাসন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ