• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে নিজ বাড়িতে গৃহবধূকে জবাই করে হত্যা

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের আক্কেলপুরে পান্না বেগম (৩০) নামে এক একগৃহবধূকে নিজ বাড়িতে  জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গুডুম্বা পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গৃহবধূ  পান্না বেগম জেলার আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
(ওসি) আবু বকর সিদ্দিক জানান, পান্না বেগমের স্বামী   সিরাজুল ইসলাম শবে বরাতের মিলাদ করতে গ্রামের মসজিদে গিয়েছিলেন। তিনি রাত আনুমানিক দশটার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতর তাঁর স্ত্রীর জবাই করা লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। গ্রামবাসীরা ছুটে এসে ঘরের  ভেতর সিরাজুলের স্ত্রীর জবাই করা লাশ দেখতে পান। স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ