নীলফামারী প্রতিনিধি।। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই শ্লোগানে নীলফামারীতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সরকার মোহাম্মদ রায়হান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহ কর্মকর্তা জেসমিন নাহার, ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা নারী যোগাযোগ কেন্দ্রের সভাপতি ফরিদা খানম, সনাক সদস্য নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান প্রমূখ। বক্তরা, নারী-পুরুষের ভেদাভেদ ভুলে গিয়ে মানবতা সৃষ্টিতে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান। এর আগে নারীসহ সামাজিক বিভিন্ন সংগঠনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।