সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের গোলাহাট ওয়াপদা মোড়ে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ১৭ হাজার টাকা জব্দ করা হয়। আটক রফিকুল ইসলাম ঠাকুরগাঁ সদর উপজেলার মিলনপুর এলাকার মৃত শামসুদ্দদিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার ওসি তদন্ত মফিজুল ইসলামের নেতৃত্বে ওয়াপদামোড় এলাকায় ঠাকুরগাঁ থেকে সিলেটগামী রোমার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় রফিকুল ইসলামের ব্যাগে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এছাড়া তার কাছে থাকা উল্লেখিত পরিমান টাকা জব্দ করা হয়েছে।
ওসি তদন্ত মফিজুল ইসলাম বলেন আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। তাকে ওইদিনই আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।