• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে হোমিও প্যাথিক পরিষদের বিভাগীয় চিকিৎসক সম্মেলন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ হোমিও প্যাথিক পরিষদের রংপুর ও রাজশাহী বিভাগীয় চিকিৎসক সম্মেলন ও দিনব্যাপী হোমিওপ্যাথি বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে দিনব্যাপী
বাংলাদেশ হোমিও প্যাথিক পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজ হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
হোমিওপ্যাথি বিজ্ঞান সেমিনারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
বাংলাদেশ হোমিও প্যাথিক পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ডা. অবনী কান্ত মন্ডলের সভাপতিত্বে আয়োজিত চিকিৎসক সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিও প্যাথিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. শেখ ফারুক এলাহী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব ডা. অঞ্জন কুমার দাস। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান ও ফুলবাড়ী ডি.এস দাখিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম শাহাদাতুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. অরুন কুমার সরকার, ডা. চন্দনা রানী মন্ডল, সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য মাসউদ রানা প্রমুখ।
সম্মেলনে রংপুর ও রাজশাহী বিভাগের হোমিও প্যাথিক চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট নারী ও পুরুষ চিকিৎসকরা অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ