সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে শহীদ পরিবারের সন্তানদের এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শহরের নতুন বাবুপাড়ার বি জামান ভবন চত্বরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে শহীদ পরিবারের সন্তানদের গড়া সংগঠন রক্তধারা-৭১।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তধারা-৭১ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাদিম কাদরী। এতে সভাপতিত্ব করেন রক্তধারা-৭১ এর সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার আহবায়ক ও সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, প্রজন্ম-৭১ এর সৈয়দপুর শাখার সভাপতি এ এম মঞ্জুর হোসেন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, শহীদ পরিবারের সন্তান মোনায়মুল হক, মিজানুল হক, সাংবাদিক এম আর আলম ঝন্টু, এম এ করিম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ পরিবারের সন্তান লিয়াকত হোসেন লিটন।
বক্তারা ৭১ এর সংগঠিত হত্যাযজ্ঞের বর্ণনা করে বলেন, চিহ্নিত রাজাকার ও তাদের উত্তরসূরীদের কাছে আজ সৈয়দপুরের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও শহীদ পরিবারের সন্তানরা কোনঠাসা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি তুলে ধরার জন্য প্রধান অতিথির কাছে অনুরোধ জানান তাঁরা।