সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বেসরকারি বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিনোদন কেন্দ্রের কর্মচারীদের সংঘর্ষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী এবং তিনজন কর্মচারীসহ ১৩জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।অধ্যাপক মাহি আরও বলেন, এ ঘটনায় স্বপ্নপুরীর কর্মচারীরা দেশিও অস্ত্র (লাঠি, সোটা, রড) দিয়ে শিক্ষার্থীদের বেদম মারপিট করে। এতে ১০ শিক্ষার্থী আহতসহ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হয়। চিকিৎসার জন্য বের হতে চাইলে স্বপ্নপুরী কর্তৃপক্ষ আমাদের বের হতে দেয়নি। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। এ রকম নির্দয় ঘটনা আর কারও সঙ্গে যেন না ঘটে এ জন্য আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।
নবাবগঞ্জের আবতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্বপ্নপুরী থেকে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বিষয়টি নিয়ে স্বপ্নপুরী কর্তৃপক্ষসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বসেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে স্বপ্নপুরীর ব্যবস্থাপক মিজানুর রহমান ও মুক্তি হোসেনের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ না করায় মন্তব্য জানা সম্ভব হয়নি। উৎস: আজকের পত্রিকা