• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরকে হারিয়ে নীলফামারী জেলা দলের প্রথম জয়

।। রাকিব হাসান ।। ৪১তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় নীলফামারী জেলা দল ও দিনাজপুর জেলা দল।
নোয়াখালি ভেন্যুতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নীলফামারী। টসে হেরে ব্যাট করতে নেমে সাবেক বিপিএল খেলোয়ার নুর আলম সাদ্দামের বলে ৬ রানে ৩ উইকেট হারিয়ে সাজ ঘরে ফিরেন অনিক সরকার,রুপন নন্দি ও রবিন ইসলাম। ১১ রানে ৪ উইকেট হারিয়ে দিনাজপুর যখন রানের জন্য মরিয়া তখনই দলের দায়িত্ব নিজ কাধে নেয় জাকারিয়া ইসলাম। শেষ পর্যন্ত নওশাদের এলবিডাব্লুর ফাদে পরে আউট হন তিনি। তবে ৬৫ রান করে দলের রান এগিয়ে নিয়ে যান তিনি। নওশাদ, জনিদের বলে শেষ পর্যন্ত বাকিরা তেমন রান করতে না পারায় ৪২.২ ওভারে ১৩১ রানে অলআউট হয় দিনাজপুর। নওশাদ বল হাতে ৯ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। নুর আলম সাদ্দাম ৭ ওভারে ২ মেডেন ১৪ রান দিয়ে ৩ উইকেট ও জনি ২ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে আরিফ রেজার অসাধারন বোলিংয়ে রানের খাতায় খুলতে পারেনি দুই ব্যাটসম্যান সোহাগ ও বিতান। ০ রানে ২ বলে ২ উইকেট হারায় নীলফামারী।দলীয় ২০ রানে আরিফের বলে কাটা পড়েন রাসেল পারভেজ ৯ রান , একই রানে লিওনের বলে কাটা পড়েন হ্যাপি ৮ রান ও সাগর ০ রানে। ২০ রানে ৫ উইকেট হারিয়ে নীলফামারী যখন ম্যাচ ফসকে যাওয়ার পথে তখনি জনির ৩১ রান ও নওশাদের অসাধারন ৬৭ রানের অপরাজিত ইনিংসে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় নীলফামারী জেলা দল। ফলে ৪ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
১৭ মার্চ খুলনা জেলা দলের বিপক্ষে মাঠে নামবে নীলফামারী জেলা দল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ