• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রেলের খুঁটিতে ট্রাকের ধাক্কা, আঘাতে ফল ব্যবসায়ী নিহত, আহত- ৩

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর শহরের ফল আড়তে রেলপাতের খুঁটির ধাক্কায় আব্দুল হাকিম (৫০) নামে বরই ব্যবসায়ী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের পাঁচমাথা মোড়ের রেলপথ সংলগ্ন ফলের আড়তে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৩ ফল ব্যবসায়ী। নিহত ফল ব্যবসায়ী আব্দুল হাকিম রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের মালিকাদহ গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আড়তের পরিত্যক্ত রেলপাতের একটি খুঁটির পাশে দাঁড়িয়ে পাইকারী দরে বরই বিক্রি করছিল হাকিম। এ সময় আঙ্গুরের একটি ট্রাক (যশোর-ট-১১-৩৬৬০) মালামাল খালাসের জন্য আড়তে ঢুকতে গিয়ে রেলপাতের খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে খুঁটির পাশে দাঁড়িয়ে থাকা বরই ব্যবসায়ী আব্দুল হাকিমের মাথার সাথে ধাক্কা লাগে রেলপাতের খুঁটিটি। এতে মাথা ফেটে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যায় বরই ব্যবসায়ী হাকিম।

এ ঘটনায় গুরুতর আহত হয় আরো তিনজন খুচরা ও পাইকারী ব্যবসায়ী। এরা হলেন মিঠাপুকুরের মালিকাদহ গ্রামের আবু তালেবের ছেলে আল আমিন (২৩), সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার আলিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৯) ও হাতিখানা মহল্লার ইউসুফ আলীর ছেলে ইকবাল হোসেন (৩৬)। স্থানীয় ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।

সৈয়দপুর থানার উপ-পরিদর্শক আবু তারেক দীপু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ