খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় ভোক্তা অধিকার দিবস পালন-২০২৩ পালিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।