• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জলঢাকাবাসীর ৫০ হাজার টাকা অনুদান

সিসি নিউজ।। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের মানুষর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর তহবিলে ৫০ হাজার টাকা প্রদান করেছে নীলফামারী জেলার জলঢাকা উপজেলাবাসী। বুধবার বিকালে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের কাছে ওই টাকা হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জলঢাকাবাসীর পক্ষে অর্থ সংগ্রহের উদ্যোক্তা অনাথ কন্যাদের আশ্রম ‘চাঁদ মণির’ প্রতিষ্ঠাতা পিজুরুল আলম দুলাল, জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনি, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ছাদের।
পিজুরুল আলম দুলাল বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারী তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটে। ভয়াবহ ওই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জলঢাকাবাসীর সামান্য এ প্রয়াস। আমরা যে যার মতো করে অর্থ সংগ্রহ করে ৫০ হাজার টাকা জমিয়েছি। সে অর্থ প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানোর জন্য জেলা প্রশাসকের হাতে প্রদান করেছি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ