• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে বাবার কাটা গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাবার কাটা গাছের ডাল মাথায় পড়ে রহমত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা দেড়টার দিকে শহরের দক্ষিন নিয়ামতপুর ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু একই এলাকার জাহিনুর হোসেনের  ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওইদিন আসরের নামাজের পর নিহত শিশুটিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে জাহিনুর হোসেন নিজ বাড়িতে গাছ কাটছিলেন। গাছের কাটা একটি ডাল বাড়ির টিনের চালায় আটকা ছিল।  রশি দিয়ে চালা থেকে ডালটি নামাচ্ছিলেন জাহিনুর। এ সময় শিশু রহমত বসতঘর থেকে দৌড়ে দিয়ে বাবার কাছে যায়। সেই মুহুর্তে ডালটি শিশুটির মাথায় পড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা আহত রহমতকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক)পাঠায়। পরে রমেকে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম  বলেন, ঘটনাটি বেদনাদায়ক। ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে আইনী প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ