• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এপেক্স ক্লাব অব সৈয়দপুরের ডিষ্ট্রিক্ট  স্কুলিং অনুষ্ঠিত

সিসি নিউজ।। এপেক্স অব ক্লাব সৈয়দপুর এর পালাবদল অনুষ্ঠান – ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৮ মার্চ) রাতে শহরের পৌরসভা সড়কে আদিবা কনভেনশন হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ এর ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. মাহ্মুদুল হক সাবু। এতে সভাপতিত্ব করেন জেলা গভর্ণর এপেক্সিয়ান মনোয়ার হোসেন লাবলু। অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর ২০২২ সালের নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ এর ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. মাহমুদুল হক সাবু ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর ২০২২ সালের প্রেসিডেন্ট জি. এম. কামরুল হাসান শামীম, ২০২৩ সালের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. মোজাহারুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আকমল সরকার রাজু, সেক্রেটারী এপেক্সিয়ান সামসুল আলম, এপেক্সিয়ান শাহিবুল ইসলাম লেবু ও এপেক্সিয়ান মিজানুর রহমান প্রমুখ।
একই দিন দুপুরে একই স্থানে এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ এর ডিষ্ট্রিক্ট স্কুলিং অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। এতে এপেক্স ক্লাবস বাংলাদেশ এর ১৭ জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ