• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঢাকাগামী দিবাকালীন আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। চিলাহাটি এক্সপ্রেস নামে দিবাকালীন একটি ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন করে সংগঠনগুলি সহ এলাকাবাসী। মানববন্ধন শেষে স্থানীয় জনতা স্টেশনে থাকা রাজশাহীগামী তিতুমীর আন্তঃনগর ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকায় ট্রেনটি ১০ মিনিট বিলম্বে স্টেশন থেকে ছেড়ে যায়।
মঙ্গলবার দুপুর আড়াইটায় চিলাহাটি রেলস্টেশনে এ মানববন্ধন কর্মসূচিতে চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জুর সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক মহাব্বত হোসেন বাবু, বণিক সমিতির সভাপতি রুবাইয়াত হোসেন ডন সুমিতা সাংস্কৃতিক পরিষদের সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন, প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুবুল আলম ওহাবুল, সম্পাদক আশরাফুল হক কাজল, প্রধান প্রতিষ্ঠাতা ও কার্যকরী সদস্য জুয়েল বসুনিয়া চিলাহাটি ওয়েবের সম্পাদক আপেল বসুনিয়া ও কার্যকরী সদস্য এ আই পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, রেল মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২৬ শে মার্চ চিলাহাটি থেকে ঢাকা গামী আরেকটি আন্তঃনগর ট্রেন চালু করা হবে। মন্ত্রীর সেই ঘোষণা অনুযায়ী চিলাহাটি এক্সপ্রেস নামে ঢাকাগামী ট্রেনটি চালু করার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ