• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরের যুবক বিদেশী পিস্তলসহ চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার

সিসি নিউজ।। সৈয়দপুরের আব্দুস সালাম (২৭) নামে এক যুবক ২টি বিদেশী পিস্তল, ৩ টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র‍্যাব-৫ এর অভিযানে জেলার শিবগঞ্জ কানসাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুস সালাম নীলফামারী জেলার সৈয়দপুর শহরের রসুলপুরের মৃত সলেমানের ছেলে।

জানা যায়, রাজশাহীর একটি অপারেশন দল রোববার রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট গোপালনগর মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি অবৈধ অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় আসে। অস্ত্র সংগ্রহ করে তার গন্তব্যে রওনা করার সময় গোপন তথ্যরে ভিত্তিতে অভিযান পরিচালনা করে। উল্লেখিত এলাকার বাস স্ট্যান্ড থেকে তাকে অবধৈ অস্ত্র এবং গোলাবারুদসহ আটক করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ