• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে মাদক মামলায় ফরহাদ আলী নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত ফরহাদ আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শান্তিপাড়া দর্শনা গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি জামিন নিয়ে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে,২০১৮ সালের ১০ জুলাই ফরহাদ আলী নেশা জাতীয় বুপ্রেনরপিন ইনজেকশন ভারত থেকে চোরাচালানের মাধ্যমে দেশে পাচার করছিলেন।

এসময় পাঁচবিবি উপজেলার চেঁচরা এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ তাকে গ্রেফতার করে।

এঘটনায় পরের দিন পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক আজ এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ