• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন |

রঙ্গপুর গবেষণা পরিষদ নীলফামারী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

সিসি নিউজ।। রঙ্গপুর গবেষণা পরিষদ নীলফামারী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের খোরাক হোটেলে ওই সম্মেলনের আয়োজন করা হয়।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ এবং বিশেষ অতিথি ছিলেন কবি, সাংবাদিক ও গবেষক সৈয়দা রুখসানা জামান শানু।
রঙ্গপুর গবেষণা পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মো. আনজারুল হক, আকতারুল আলম, করিমুল ইসলাম, জিকরুল হক, মো. জাবের হোসেন প্রধান প্রমুখ। সম্মেলন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কথাসাহিত্যিক আকমল সরকার রাজু।
 শেষে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজকে সভাপতি ও মো. জাবের হোসেনকে সাধারণ সম্পাদক করে রঙ্গপুর গবেষণা পরিষদ নীলফামারী জেলা শাখার ২০২৩-২০২৪ মেয়াদের কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ