• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে চার প্রতিষ্ঠানের ১৬ হাজার টাকা জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  বিভিন্ন দোকানে তদারকি অভিযান পরিচালনা করছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালন করা হয়। অভিযানকালে বিভিন্ন অপরাধে চারটি দোকানে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা দপ্তর সূত্রে জানা যায়,  অভিযানে শহরের শহীদ ডাঃ জিকরুল হক রোডস্থ আব্বাস ভ্যারাইটিজ দোকানে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে ডিমের ক্রয়মূল্য রশিদ ও বিক্রয়মূল্য তালিকা না রাখায় ৮ হাজার, পাইকারি ফল আড়তের আমান ফল ভান্ডারে তরমুজের ক্রয়মূল্য রশিদ ২ হাজার, রেলওয়ে গেটবাজারে মাহমুদ হোটেলে বাসী খাবার বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশের খাবার তৈরির দায়ে ৫ হাজার এবং মূল্যতালিকা না রাখায় সাহেব মাংসের দোকানে ১ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওইদিন মাইকিং করে ব্যাবসায়ীদের বেশি মুল্যে পণ্য বিক্রি না করতে ও এর জন্য মূল্য তালিকা প্রদর্শনের জন্য সতর্ক করা হয়।
ভোক্তা অধিকারের সংরক্ষন অধিপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ