• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট সদর উপজেলায় মিতু আক্তার নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুস ছাত্তার ওরফে বোতলের বিরুদ্ধে। খবর পেয়ে রবিবার বেলা দুইটার দিকে পুলিশ উপজেলার দাদরা জন্তিগ্রাম মধ্যপাড়া এলাকায় থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

অভিযুক্ত আব্দুস ছাত্তার একই গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
নিহত গৃহবধুর চাচা বকুল ইসলাম জানান, প্রায় ২০ বছর আগে সুক্তাহার গ্রামের আব্দুল মালেকের মেয়ে মিতু আক্তারের সাথে আব্দুস ছাত্তারের বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুই ছেলে এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় মিতুকে যৌতুকের দাবিতে নির্যাতন করতেন তার স্বামী আব্দুস ছাত্তার। এছাড়া কয়েকবছর আগে অভিযুক্ত দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়েও তাদের মধ্যে বাক বিতন্ডা লেগেই থাকতো। রবিবার সকালে ছাত্তার তার স্ত্রীকে মারপিট করে শ্বাসরোধে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে লাশ ঘরের তীরে ঝুলে রেখে পালিয়ে যায়। মানুষ যাতে বুঝতে পারে সে আত্মহত্যা করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওই গৃহধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।  গৃহবধুর স্বজনরা  অভিযোগ করছে, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে তার স্বামী।  নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ