• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় কয়েলের আগুনে পুড়লো ঘরসহ গবাদিপশু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। কয়েলের আগুনে দিনাজপুরের খানসামা উপজেলার পশ্চিম হাসিমপুর গ্রামে পুড়ে ছাই হয়েছে ৩টি ঘরসহ ৮টি গরু-ছাগল ও প্রায় ২০টি হাঁস-মুরগি।

ঘটনাটি মঙ্গলবার মধ্যরাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর সর্দার পাড়ায় পুলিশের এসআই মামুনের বাসায় ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ঐ বাড়ির বাসিন্দারা নিজ নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে যায়। কিন্তু মধ্যরাতে গোয়াল ঘরে আগুন দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। ততক্ষণে গোয়াল ঘর, খড়িঘর সহ ৩টি গরু, ৫টি ছাগল ও ২০ টি হাঁস-মুরগি পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৪-৫ লক্ষ টাকার ক্ষতি হয়।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, কয়েলের আগুনেই অনাকাঙ্খিত এই ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছে। এমন ঘটনা রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ