• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

নীলফামারীতে সড়ক নির্মানকাজের পানির ট্যাংকে চাপা পড়ে শিশুর মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীতে সড়ক নির্মানকাজে ব্যবহৃত পানির ট্যাংকে চাপা পড়ে আল আমিন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার নামক স্থানে ট্রাক্টর ট্রলিতে করে ব্যবহারের সময় পানির ট্যাংকটি উল্টে পড়লে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন কচুকাটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মো. মোকাদ্দেছুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, সদর উপজেলার পঞ্চপুকুর থেকে কিশোরগঞ্জ উপজেলার সংযোগ সড়কের নির্মান কাজ চলছে। ওই কাজে ট্রাক্টর ট্রলিতে করে পানির ট্যাংক বহন করে পানি ছিটানো হচ্ছিল। সকাল ১১টার দিকে বাবুর বাজার নামক স্থানে রাস্তার নরম স্থানে একটি চাকা দেবে গেলে ট্রাক্টরটি কাত হলে পানির ট্যাংকটি উল্টে পড়ে। এসময় সেখানে থাকা শিশু আল আমিন ওই পানি ট্যাংকে চাপা পড়ে নিহত হয়। তার সঙ্গে থাকা মোমিন বাবু (৪) নামে অপর এক শিশু আহত হয়। আহত শিশুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। পরে ট্রাক্টর চালককে আটক করে পুলিশে সোপর্দ করে উপস্থিত লোকজন।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিৎকরে বলেন, ‘ঘটনাস্থলে রাস্তার পাশে দুই শিশু খেলছিল। এসময় ট্রাক্টরের একটি চাকা মাটিতে দেবে গেলে উল্টে পড়া পানির ট্যাংকে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশু আল আমিনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পরিবারে কাছে হস্তান্তরের আইনী প্রক্রিয়া চলছে। ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ