সিসি নিউজ।। নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা দপ্তর আয়োজিত কর্মসূচির প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এসময় জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী, নীলফামারী চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির সভাপতি এসএম শফিকুল আলম ডাবলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, সমাজ সেবার সহকারী পরিচালক নুসরাত ফাতেমা প্রমুখ।