• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে মুসলিম এইড’র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস কর্তৃক বাস্তবায়িত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। তিনি (ইউএনও) রোববার (২ এপ্রিল) দুপুরে শহরের উপকেন্ঠে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার শাইল্যার মোড় এলাকায় অবস্থিত ওই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আসেন।

এ সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রিন্সিপাল মো. রিপন মিঞা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার ইউএনও’র সঙ্গে ছিলেন। ইউএনও কর্তৃক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শনকালে কেন্দ্রে এডমিশন অফিসার/ফ্রন্ট ডেক্স অফিসার মো. আখতারুজ্জামান হেলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইউএনও ফয়সাল রায়হান পরিদর্শনে এসে প্রশিক্ষণ কেন্দ্রটির পৃথক পৃথক ট্রেডের প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের সঙ্গে প্রশিক্ষণের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।

প্রসঙ্গত, কিং আব্দুল্লাহ্ বিন আব্দুল আজিজ প্রোগ্রামের কিং আব্দুল্লাহ্ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালনায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস কর্তৃক পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যক্রম চলছে।

উক্ত প্রশিক্ষণ কেন্দ্রটিতে কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স, ট্রেইলরিং এন্ড ড্রেস মেকিং, ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং এবং ড্রাইভিংসহ ছয়টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। গত ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে ওই প্রশিক্ষণ কেন্দ্রে উল্লিখিত ট্রেডগুলোতে প্রশিক্ষণ শুরু হয়েছে।

সম্পূর্ণ বিনামুল্যে দুই মাসব্যাপী দুই শিফটে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডে প্রতি সপ্তাহে ছয়দিন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের যাতায়াতের জন্য প্রত্যেক প্রশিক্ষণার্থীকে এক হাজার দুই শত টাকা প্রদান করা হয়। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ