সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে দুই ব্যবসা প্রতিষ্ঠানের ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে উপজেলার চিলাহাটি বাজারে অভিযান চালিয়ে ওজনে কম, অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যদ্রব্যে ক্ষতিকারণ রং মেশানোর দায়ে ওই জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সূত্র জানায়, ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ বাজারে ভাই ভাই ফুড প্রোডাক্টে অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে কম দেওয়ার দায়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে চিলাহাটি বাজারে নিউ সোনার মদিনা হোটেলে জিলাপিতে ক্ষতিকারক রং ব্যবহারের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক জয় চন্দ্র রায়, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আল আমিন রহমান।
সহকারী পরিচালক শামসুল আলম বলেন, ‘জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হযেছে।’