• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে ভূমি রেকড বিষয়ে মতবিনিময় সভা

সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে যথাযথ রেকড প্রণয়নে ভূমি প্রশাসন ও ভূমি মালিকদের করণীয় বিষয়ে মতবিনিময়ম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে অর্ধ দিনের ওই সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা (রংপুর) মো. আজমল হেসেন। এএলআরডির সহযোগিতায় সভার আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা।
এসময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পূনব আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, একশন এইডের ব্যবস্থাপক (ভূমি অধিকার) শমসের আলী, এএলআরডির ব্যবস্থাপক (কর্মসূচি) রফিক আহমেদ সিরাজী, উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, সাংবাদিক আবু ফাত্তাহ কামাল পাখি, ডোমার বন বিভাগের কর্মকর্তা আব্দুল হাকিম প্রমুখ।
আলোচনায় সাংবাদিক, কৃষক, ভূমি মালিক, সুধি সমাজের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, সরকারি দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন। এসময় তারা ভূমি রেকড সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথি এসব সমস্যা উত্তরণের বিষয়ে পরামর্শ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ