• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক সেবনের অপরাধে ইমতিয়াজ উদ্দিন পিয়াস (২৩) নামের এক যুবককে তিন মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে এই সাজা দেওয়া হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত ইমতিয়াজ উদ্দিন পিয়াস পৌর শহরের দক্ষিণ সুজাপুর গ্রামের বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের স্টেশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ইমতিয়াজ উদ্দিন পিয়াসকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এই অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ