• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোয়াংছড়ির গহিন অরণ্যে গোলাগুলিতে ৮ জন নিহত

সিসি নিউজ ডেস্ক।। বান্দরবানের রোয়াংছড়ির গহিন অরণ্যে গোলাগুলির ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে রোয়াংছড়ির সেনাক্যাম্প থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খামতাং প্রাংসাপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছ।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, আটজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন ভানু দু বম (৩৫), সাং খুম বম (৪৫), সান ফির থান বম (২২), বয় রেম বম (১৭), জাহিম বম (৪৫), লাল লিয়ান ঙাক বম (৪৪), লাল ঠা জার বম (২৭)।

ওসি মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে। তাঁরা সবাই কেএনএফ সশস্ত্র দলের বলে প্রাথমিকভাবে ধারনা হচ্ছে।

কেএনএফ এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘটনার সত্যতা স্বীকার করলেও মৃতদেহগুলো তাদের নয় বলে জানিয়েছে।

তবে এলাকাবাসী জানিয়েছে, নিহতরা সবাই বম সম্প্রদায়ের, তাঁরা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য। কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।

সংঘাতময় পরিস্থিতিতে খামতাং প্রাংসাপাড়ার ৪৫টি পরিবারে ১৭৪ জন বাসিন্দাকে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে নিয়ে রেখেছে প্রশাসন। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তাঁদের সেখানে রাখা হবে বলে স্থানীয় সাংবাদিকেরা জানান।

রোয়াংছড়ির ওসি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ