• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় গলায় রশি পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। গরুর মাংস খেতে না পারার অভিমানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করলেন দিনাজপুরের খানসামা উপজেলার ২২ বছর বয়সী এক যুবক। মৃত যুবক আলিফ উদ্দিন পার্শ্ববতী বীরগঞ্জ উপজেলার কল্যাণী দারিয়াপুর এলাকার আব্দুল হান্নানের বড় ছেলে।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগড় কৈ পাড়া এলাকায় নিহতের নানার বাড়িতে এই ঘটনা ঘটেছে।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত যুবক আলিফ উদ্দিনের বাবা ২০ বছর আগে থেকে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁরা নানা-নানীর কাছেই আশ্রয় গ্রহণ করে।  তখন থেকেই তাদের পরিবারের সবাই নিহতের নানা আব্বাস উদ্দিনের বাড়িতে বসবাস করেন।
নিহত আলিফ উদ্দিন পেশায় একজন ভ্যান চালক কিন্তু গত ২ মাসে স্ত্রীসহ গার্মেন্টসে কাজ করার জন্য ঢাকায় যান। সম্প্রতি সে তার ভ্যান বিক্রি করার জন্য বাসায় আসেন। এই অবস্থায় গত বৃহস্পতিবার তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঐ বাসায় খাওয়ার আয়োজন হয়। এদিন গরুর মাংস ও ব্রয়লার মুরগীর মাংস রান্না হলেও নিহত আলিফ শুধু ব্রয়লার মুরগীর মাংস দিয়ে খাওয়া করে। পরেরদিন শুক্রবার ইফতার করার পরে নানীর কাছে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার আবদার করলে নানী বলে কেন কাইল খাসনি,  মাংস তো তোর বোন-ভগ্নিপতিদের দিয়ে দিয়েছি। এই কথায় হঠাৎ উত্তেজিত হয়ে রাগে-অভিমানে গলায় রশি পেঁচিয়ে খড়ি রাখার ঘরে আত্মহত্যা করেন। পরে নানী দেখতে পেয়ে চিৎকার-চেচামেচি করেন এমতাবস্থায় লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দিলে খানসামা থানা পুলিশ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ইন্সপেক্টর তদন্ত তাওহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে জানা গেছে এটি আত্মহত্যা। তাই দাফনের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ