• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে নির্মিত প্রত্নতত্ব জাদুঘরটি আঞ্চলিক মানে রূপান্তর করা হবে- সচিব

সিসি নিউজ।। নীলফামারীতে বিভিন্ন পুরাকৃর্তি ও প্রত্নতত্ব জাদুঘর পরিদর্শণ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবুল মনসুর। শনিবার সকাল থেকে দিনব্যাপী তিনি জেলার বিভিন্ন স্থান ঘুরে এসব পুরাকৃর্তি পরিদর্শণ করেন। তিনি বেলা ১০টার দিকে জেলা সদরের বর্তমানে নীলসাগর হিসেবে পরিচিত বিরাট রাজার পুরাকৃর্তি বিন্না দিঘির প্রাচীন ঘাট পরিদর্শণ শেষে সেখানে প্রস্তাবিত প্রত্নতাত্বিক জাদুঘর পরিদর্শণ করেন। এরপর ব্রিটিশ শাসনামলে স্থাপিত নীলকরদের নীলকুঠি, সরক্ষণ পুরাকৃতি হাই ইংলিশ স্কুল (বর্তমানে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়), জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত জাদুঘর পরিদর্শণ কনেন। এসব পুরাকৃর্তি পরিদর্শণ কালে তিনি সাংবাদিকদের বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুরাকৃর্তি দেশের যেখানেই পাওয়া যাবে সেগুলো পতœতত্ব অধিদপ্তরের আওতায় নেয়া হবে। নীলফামারীর বিরাটরাজার বিন্না দিঘি এলাকায় নির্মিত জাদুঘরটি আ লিক মানের জাদুঘরে রূপান্তর করা হবে। ইতিহাস খ্যাত নীলফামারীতে অনেক অনেক নির্দশণ রয়েছে, যা সংরক্ষণ করা হবে । এ নিয়ে কাজ শুরু করেছে মন্ত্রনালয়।’ এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রমুখ। সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, জেলা প্রশাসনের জাদুঘর ও বিন্না দীঘিতে প্রত্নতত্ব জাদুঘর রয়েছে, এই দুটিকে পূর্ণরূপ দিতে আমরা কাজ করছি। প্রত্নতত্ব জাদুঘরটি আ লিক মানের রূপ পেলে বিশেষগুরুত্ব বহন করবে এ অঞ্চলের জন্য। এছাড়া নীলফামারী উচ্চ বিদ্যালয়ের পুরানো লালভবন ও নীলকুঠিকেও সংরক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে।’ পরিদর্শণ শেষে সচিব আবুল মনসুর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ