• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

সিসি নিউজ।। সংবাদ প্রকাশের জেরে রংপুরে যমুনা টেলিভিশনের সাংবাদিক সরকার মাজাহারুল মান্নানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী প্রেসক্লাবের আয়োজনে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে ঘণ্টা ব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সেখানে প্রতিবাদ সমাবেশে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববীর সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, জেষ্ঠ সহসভাপতি আতিয়ার রহমান, কার্যনির্বাহী সদস্য মীর মাহমুদুল হাসান আস্তাক, প্রচার সম্পাদক বিজয় চক্রবর্তী কাজল, সাংবাদিক মাহমুদ আল হাচান রাফিন, আজাহারুল ইসলাম, টেলিভিশন ক্যামেরা পার্সন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যমের কণ্ঠ রোধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছে। এ আইনের মাধ্যমে সাংবাদিকদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আইনের অপব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। সত্য প্রকাশে বড় বাধা এখন বড় বাধা এ আইনটি। অবিলম্বে এ আইন বাতিল ও সরকার মাজাহারুল মান্নানসহ দেশের সকল গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ