• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁ পাড়া গ্রামে মোয়াজ্জেম হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নূর ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন-আকরাম সাখিদার, হাবেজ উদ্দীন, মুক্তার হোসেন, এনজার হোসেন ও এনামুল হক। এদের মধ্যে হাবেজ উদ্দীন বিচার চলাকালীন সময়ে মারা যান।

আদালত সূত্রের বরাত দিয়ে জয়পুরহাট আদালত পুলিশের পরিদর্শক আব্দুল লতীফ খান জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৭ সালের ১৭ অক্টোবর আসামীদের অতর্কিত হামলায় আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁ পাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে আক্কেলপুর থানায় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানী শেষে জনাকীর্ন আদালতে বিচারক এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ