• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নিউ সুপার মার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ আহত ১৮

সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ১২ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া স্বেচ্ছাসেবীসহ আরো ৬ দোকানদার কর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

তিন ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিসের ডিজি। তবে পুরোপুরো আগুন নেভাতে আরো সময় লাগবে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তালহা।

তালহা বলেন, ‘নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ১২ সদস্য এবং দোকানদার কর্মী সহ ৬ স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

এ দিকে মালামাল উদ্ধার করতে গিয়ে মার্কেটের ৪ দোকান কর্মচারী আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বিভিন্ন সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিভিন্ন ইউনিট।

প্রসঙ্গগত, শনিবার ভোর সকাল ৫টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের ঘটনা জানতে পারে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ