• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী শহরে যানজট ও দূর্ঘটনা এড়াতে টার্মিনাল থেকে চলবে দূরপাল্লার বাস

সিসি নিউজ।। নীলফামারী শহরকে যানজট মুক্ত করতে ও দূর্ঘটনা এড়াতে দূলপাল্লার সকল যাত্রীবাহি বাস এখন থেকে চলাচল করবে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে। সোমবার বিকেলে শহরের কালিতলায় অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনালে আনুষ্ঠানিক এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হাফিজুর রশীদ মঞ্জু, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মো. শাহজাহান আলী চৌধুরী, সাবেক কাউন্সিলর ও হানিফ পরিবহনের কমিশন এজেণ্ট মো. বাদশা আলমগীর, নাবিল পরিবহনের কমিশন এজেণ্ট বীর মুক্তিযোদ্ধা মো. সহিদুল ইসলাম প্রমুখ। শেষে অতিথিরা ফিতা কেটে টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচলের উদ্বোধন করেন।
উল্লেখ্য, নীলফামারী শহরের মূল সড়কের বিভিন্নস্থানে গড়ে উঠেছে ঢাকাসহ দূরপাল্লার বাস কাউণ্টারগুলো। প্রতিনিয়ত সড়কে বাস দাঁড় করে এসব কাউণ্টার থেকে যাত্রী উঠানামা করায় শহরে তীব্র যানজনের সৃষ্টি হয়। এমন যানজটের কারণে ঘটছে নানা দূর্ঘটনা। এসব দূর্ঘটনা এড়াতে এবং শহরকে যানজটমুক্ত করতে এমন এমন উদ্যোগ গ্রহন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভা।
সোমবার এ কার্যক্রমের উদ্বোধনের পর থেকে দূরপাল্লার যাত্রীবাহি বাসগুলো কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চলাচল শুরু করে। তবে শহরের কাউণ্টারগুলো থেকে আগের নিয়মে টিকেট প্রদান অব্যাহত আছে।
গত ১২ এপ্রিল জেলা আইনশৃংখলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নীলফামারী জেলা শহরের ওপর দিয়ে পণ্যবাহি ট্রাক চলাচল নিষিদ্ধ এবং শহরের মূল সড়কের বিভিন্নস্থানে গড়ে ওঠা দূরপাল্লার বাস কাউণ্টারগুলো সড়িয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে নেয়ার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী ১৩ এপ্রিল সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের ওপর দিয়ে পণ্যবাহি ট্রাক চলাচল বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ