• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে অস্বচ্ছল মানুষের পাশে আওয়ামী লীগ ও যুবলীগ

সিসি নিউজ।। নীলফামারীতে ইফতার থেকে সাশ্রয় ও যাকাতের অর্থ দিয়ে অস্বচ্ছল মানুষকে সহায়তা প্রদান করেছে সদর উপজেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগ।
মঙ্গলবার বিকালে সদর উপজেলা আওয়ামী লীগ জেলা শিল্পকলা একাডেকিম মিলনায়তনে ও দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা যুবলীগ এসব সহায়তা বিতরণ করে। ওই দুই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এসময় আসাদুজ্জামান নূর বলেন, ‘রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতে জিনিসপত্রের দাম বেড়েছে। আমাদের দেশে যেমন টিসিবির জিনিসপত্র কেনার লাইন আছে। তেমনি ইংল্যান্ড অতবড় ধনী দেশ, যে ধনী দেশটা পৃথিবীর ১০টা দেশের মধ্যে তিন নম্বরে আছে। সেই দেশে ফুড ব্যাংক নামে খাদ্যের ব্যাংক খুলেছে। সেখানে ইংল্যান্ডের লোক লাইন দিয়ে খাবার সংগ্রহ করছেন। তাদের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক ভালো রেখেছেন। আমাদের ওপর আল্লাহ তায়ালার অশেষ রহমত আছে। মানুষের কষ্ট হচ্ছে জিনিসের দাম বাড়াতে এটা ঠিক। কিন্তু মানুষ না খেয়ে মারা গেছে, বা মানুষ না খেয়ে আছে ঘটনাটি কিন্তু এখনো ওই পর্যায়ে যায় নাই। অথচ যখন মঙ্গা ছিল, তখন আমাদের এ এলাকায় মানুষ না খেয়ে মারা গেছে। সেই মঙ্গা এলাকায় আজকে কিন্তু মঙ্গা নেই। শেখ হাসিনা আমাদের সেই মঙ্গা থেকে টেনে বের করে সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করছেন।
সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৪৭ জনের মাঝে চার লাখ ৯৫ হাজার বিতরণ করা হয়। এসময় এক জনের মাঝে প্রদান করা হয় একটি হুইল চেয়ার।
অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাইয়েদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।
এর আগে দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ২৫টি হুইল চেয়ার, ছয়টি রিকশা, ২০টি সেলাই মেশিন ও ১০০টি লুঙ্গি বিতরণ করা হয়।
ওই অনুষ্ঠানে জেলা যুবলীগের সহসভাপতি সুধির চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহীন, অর্থ সম্পাদক শাহ আনোয়ার, যুব মহিলালীগের সভাপতি শান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী প্রমুখ।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাার নির্দেশনায় দলীয় নেতাকর্মীদের ইফতার থেকে সাশ্রয় ও যাকাতের অর্থ দিয়ে এসব সহযোগিতা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ