• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে শতাধিক শ্রমজীবী নারীরা পেল ঈদ উপহার

সিসি নিউজ।। কাগজের ঠোঙ্গা বানিয়ে জীবিকা নির্বাহ করেন আলমা (৪৫)। অপরদিকে খোঁয়া ভাঙ্গার কাজ করা নারী শ্রমিক শাকিলা (৪৮) ও জয়বুন নেছা (৫১)কে দিন মজুরি করে সংসার চালাতেই যেখানে হিমশিম খান, সেখানে বয়সের ভারে নুুব্জ ভ্যান চালক জালাল হোসেনের জন্য কিছু করে ওঠা তাদের জন্য কঠিন। এই আলমা, শাকিলা, জালালের মতো শতাধিক শ্রমজীবি বয়স্ক নারী-পুরুষকে নীলফামারীর সৈয়দপুরে ঈদ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’।
বুধবার (১৯ এপ্রিল) শহরের গোলাহাট রাজ্জাকিয়া গফুরিয়া মাঠে আগত ওই শ্রমজীবি নারী পুরুষদেদের হাতে ঈদ উপহার স্বরুপ শাড়ি লুঙ্গি তুলে দেওয়া হয়। সাথে বাঁচ্চাদের দেওয়া হয় ঈদের কাপড়। বিতরণকালে উপস্থিত ছিলেন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ সংস্থার ওয়াকার আনসারী, এসরার আনসারী, নওশাদ আনসারী, রাজা, সামিউল, সামির, নয়ন প্রমুখ। তিলাওয়াত ও মোনাজাত করে শিশু রওনক।
সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা এসরার আনসারী বলেন, ঈদের দিনে এসব শ্রমজীবীরা যাতে একটু পোশাক পড়তে পারে, সেজন্য আমাদের এই উদ্যোগ। এবার ঈদে ৩ পর্যায়ে আমরা এসব শ্রমজীবি নারী পুরুশ ও সুবিধা বঞ্চিত শিশুদের নতুন জামার উপহার দিচ্ছি। প্রথম পর্যায়ে শতাধিক সুবিধাবঞ্জিত শিশুদের ঈদের নতুন জামা ও ঈদ সালামী দেওয়ার পর আজ ২য় পর্যায়ে শতাধিক নারী-পুরুষদের হাতে শাড়ি-লুঙ্গি তুলে দেওয়া হয়েছে। বড় আনুষ্ঠানিকতা না থাকলেও আমাদের সংগঠনের সদস্যরা এসব মানুষের কাছে নতুন পোশাক পৌঁছে দিচ্ছে। আমাদের এই ধারাবাহিকতা ঈদের আগের দিন পর্যন্ত থাকবে। উল্লেখ্য ২০১৪ সাল থেকে শিশু ও শ্রমজীবী নারী-পুরষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে আসছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ