• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে চালকের পিঠে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই করার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পাটোয়ারীপাড়ায় মকবুল হোসেন কলেজের সামনে এ ঘটনা ঘটেছে।

ইজিবাইক চালকের নাম আলম মন্ডল (২৪)। তিনি শহরের পশ্চিম পাটোয়ারিপাড়ার মৃত আমিনুল মন্ডলের ছেলে।

আহত আলম মন্ডলের বোনজামাই মনোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো দিনভর ইজিবাইক চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন আলম মন্ডল। এ সময় পাটোয়ারী পাড়ায় যাওয়ার কথা বলে যাত্রীবেশে দুইজন তাঁর ইজিবাইকে ওঠেন। পরে উল্লেখিত এলাকায় পৌছালে ওই দুইযাত্রী আলম মন্ডলের পিঠে এলোপাথারি ছুরিকাঘাত করতে থাকে। এক সময় ছুরিটি পিঠে বসিয়ে ইজিবাইকটি নিয়ে নেন তারা। তবে আলম মন্ডলের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এলে ছিনতাইকারীরা ইজিবাইকটি রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ইজিবাইক চালক আলম মন্ডলকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। কিন্তু ছুরি বের করতে না পারায় ও অবস্থার অবনতি হওয়ায় সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ রেজাউল করিম বলেন, ছুরিটি অর্ধেকের বেশি পিঠে বসানো ছিল। এখানে ছুরি বের করাটা জটিল। তাছাড়া অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওই রোগীকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। যেহেতু ইজিবাইক চালক চিকিৎসাধীন। তিনি কিছুটা সুস্থ হলেই তাঁর সাথে কথা বলে নিশ্চিত হওয়া যাবে আসলে এটি ছিনতাই নাকি পূর্ব শত্রুতার জের। এরপরই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ