• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন জয়পুরহাট পৌর মেয়র

জয়পুরহাট প্রতিনিধি।। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও জয়পুরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ঈদ উপহার বিতরণ করেছেন।

আজ বিকালে জয়পুরহাটের পাঁচবিবির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে  তিনি নিজে পাঁচ হাজার মানুষের মধ্যে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী,  পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না,পাঁচবিবি পৌর সভার মেয়র হাবিবুর রহমান হাবিব,  জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব  চন্দন, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত,  বালিঘাটা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  গোলাম মোর্শেদ, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন।
মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশ ইফতার পার্টি না করে মানুষের মাঝে ঈদ উপহার ও সামগ্রী বিতরণ করতে। তার নির্দেশে আজকের এ আয়োজন। এতে মানুষের মুখে হাসি ফুটেছে। এই মানুষগুলোর কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানো একজন বিবেকবান মানুষের কর্তব্য বলে তিনি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ